রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকী : কর্মসূচি জানিয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

জিয়ার মৃত্যুবার্ষিকী : কর্মসূচি জানিয়ে ডিএমপি কমিশনারকে চিঠি
জিয়ার মৃত্যুবার্ষিকী : কর্মসূচি জানিয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য যেসব কর্মসূচি নেয়া হয়েছে সে বিষয়ে অবগত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চিঠিটি দেয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শাইরুল কবির খান বলেন, শনিবার (৩০ মে) প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে ওইদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। এ সময় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মানা হবে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের স্বাক্ষর রয়েছে। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ