রাজনীতি

করোনা আক্রান্ত ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার: রিজভী

করোনা আক্রান্ত ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার: রিজভী
করোনা আক্রান্ত ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউন খুলে দিয়ে জনগণকে মৃত্যুকুপের দিকে, ভয়ঙ্কর মৃত্যুগুহার দিকে ঠেলে দিয়েছে সরকার। এখন পর্যন্ত যতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার শতকরা ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার। হাসপাতালে শয্যা নেই, চিকিৎসা নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, ভেন্টিলেটর নেই। চিকিৎসা না পেয়ে দেশ-বিদেশের মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে সরকার যে এতো উন্নয়নের কথা বলছে, তারা কি করেছে ? শুধু ক্যাসিনো তৈরি করেছে সরকারী দলের লোকেরা।

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাফরুলের স্বাধীনতা চত্বর এলাকায় গরীবদের মাঝে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে কোন রাজনীতি করতেন না, তিনি সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। সেসময় যে দায়িত্বটি এদেশের রাজনৈতিক নেতৃত্বের পালন করার কথা ছিল তা তারা পালন করেনি। জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর একটি ভিন্ন ধরণের অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সিপাহী-জনতা তাঁকে ক্ষমতায় আসীন করেন। আমরা তারপরে দেখেছি-তিনি ক্ষমতায় এসেই বহুদলীয় গণতন্ত্র দিলেন। যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসেছিলেন তারা গণতন্ত্রকে হত্যা করেছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিলেন।

তিনি আরও বলেন, খবরের কাগজ বন্ধ হয়ে গিয়েছিল, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গিয়েছিল। জিয়াউর রহমান সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন। দেশে যখনই সংকট এসেছিলো তখনই এই মহান নেতা গোটা জাতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। আওয়ামী লীগ এই মহান মানুষটিকে নিয়ে এতো বিষোদগার করেছে, এতো কটুকথা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে ব্যক্তিটি নিজের জীবন ও পরিবার কোথায় আছে তা তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তাঁর বিরুদ্ধে বিষোদগার। স্বাধীনতার ঘোষকের বাড়ী ভেঙ্গে দিয়ে তাঁর সহধর্মীনিকে বাড়ী থেকে বের করে দেয়া হয়েছে। তাহলে এরা বলে মুক্তিযুদ্ধের চেতনার সরকার, আসলে এরা হচ্ছে ক্যাসিনোর চেতনার সরকার, টাকা লুটপাটের সরকার, চাল-গম আত্মসাতের সরকার।

রিজভী বলেন, গত নির্বাচনে কেউ নির্বাচনে গেল না, নির্বাচনে এরা জিতে গেলেন। চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে হাঁটাহাঁটি করেছে। তার পরের দিন নির্বাচন কমিশন ঘোষণা দিলো যে, তারা জিতে গেছে। এই যে বেহায়াপনা, এই যে নির্লজ্জতা, এটাই তারা করছে। যার কারণে আজকে কি অবস্থা, এই যে করোনা ভাইরাসের প্রকোপ, মানুষ রাস্তায় মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। আবার আগামীকাল থেকে অফিস খুলে দেয়া হচ্ছে। সরকারের লোকেরা এতো বড় বড় কথা বলে, দুই মাস গরীব মানুষদের খাওয়াতে পারলো না, এদেশের নিরন্ন অসহায় মানুষদের খাওয়াতে পারলো না, শ্রমজীবী রিকশাওয়ালা এদের খাওয়ানোর সামর্থ্য আপনাদের নেই। তাহলে আপনারা ক্ষমতা ধরে রেখেছেন কেন ? ক্ষমতা ধরে রেখেছেন মানুষকে কষ্ট দেয়ার জন্য, আরও বেশী অত্যাচার, আরও বেশী নির্যাতন, আরও বেশী মৃত্যুর দিকে ঠেলে দেয়ার জন্য। সবাই এখন আতঙ্কের মধ্যে বসবাস করছে।

ঢাকা মহানগর কাফরুল থানা বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ, শ্রমিক দল নেতা মতিনসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ