রাজনীতি

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি
গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

সরকার কর্তৃক গণপরিবহনের ভাড়া ৬০% বৃদ্ধি করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছেন ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব মো. রফিকুল ইসলাম।

সোমবার (১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবী জানান।

তারা বলেন, করোনা পরিস্থিতির শিকার হয়ে ইতোমধ্যে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে এবং মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ দিন অফিস ও ব্যববসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের আয় রোজগার বন্ধ। অনেকে চাকুরী হারিয়েছেন। মানুষের দৈনন্দিন জীবনযাপন ও ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর মধ্যে পরিবহন ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের কষ্ট আরো বহু গুণে বৃদ্ধি পাবে।

নেতৃদ্বয় বলেন, জনগণের সমস্যা বৃদ্ধি করা সরকারের কাজ নয়। মানুষের জীবন যাপন সহজলভ্য করার দায়িত্ব সরকারের। সরকার তা না করে জনগণের কষ্ট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকার জনদুর্ভোগ লাঘব না করে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে না।

তারা এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ