রাজনীতি

মালিকদের স্বার্থেই বাস ভাড়া বাড়ানো হয়েছে: ফখরুল

মালিকদের স্বার্থেই বাস ভাড়া বাড়ানো হয়েছে: ফখরুল
মালিকদের স্বার্থেই বাস ভাড়া বাড়ানো হয়েছে: ফখরুল

বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাস মালিকদের স্বার্থেই এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (১ জুন) সংবাদ সম্মলনে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।

এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল শুরু করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা অমানবিক। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়িয়েছে? মালিকদের স্বার্থে। মালিকদের আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।

মির্জা ফখরুল বলেন, বারবার করে বিশেষজ্ঞরা বলছেন এবং তাদের নিয়োজিত পরামর্শক কমিটিই বলেছে, আরও কিছুদিন নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বলেছেন।

বিএনপির মহাসচিব বলেন, ট্রেন, বাস, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে। বাংলাদেশে গণপরিবহন এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আরও সময় নিতে পারত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ