রাজনীতি

অজানা আতঙ্কে সরকার হাবুডুবু খাচ্ছে: ফখরুল

অজানা আতঙ্কে সরকার হাবুডুবু খাচ্ছে: ফখরুল
অজানা আতঙ্কে সরকার হাবুডুবু খাচ্ছে: ফখরুল

অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে। বর্তমান গণবিরোধী সরকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নারী, পুরুষ নির্বিশেষ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করছে। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন সরকারের বিরুদ্ধে টু-শব্দ করতে না পারে। সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সব সময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে। এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে। চারদিকে সীমাহীন ব্যর্থতা, করোনায় বাঁধভাঙা পানির স্রোতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

গত ৪ জুন রাতে সাটুরিয়ার বিএনপি নেতার কন্যা ও বিএনপি নেত্রী- মাহমুদা পলি আক্তারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এবং গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলার ছাত্রদল নেতা- সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে শনিবার (৬ জুন) এক বিবৃতি দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, কোভিড-১৯ আক্রান্ত মানুষের এদেশে কোনো চিকিৎসা নেই। হাসপাতালে করোনা রোগীদের ভর্তি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছেন। রোগীর তুলনায় শয্যা একেবারেই কম। আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে। চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে। এক দুর্ভিক্ষের ঘন ছায়া সারাদেশে বিস্তার লাভ করছে। এই কঠিন দুঃসময় সরকার সম্মিলিতভাবে মোকাবিলা না করে বরং মিথ্যা অহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে। আর বিএনপিসহ বিরোধী দল ও মত যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য আগের মতোই রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানো হচ্ছে নির্দয়-নিষ্ঠুরভাবে। পলির মতো একজন নারী নেত্রীও গ্রেফতারের হাত থেকে রেহায় পায়নি। এই করোনাকালেও পলি ও সাজ্জাদের মতো বিএনপির নেতাকর্মীরা সরকারি নির্যাতনের শিকার হচ্ছে। সরকারের এহেন কর্মকাণ্ড অমানবিক ও কাপুরুষোচিত।

ফখরুল বলেন, আমি অবিলম্বে পলি আক্তার ও ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ