রাজনীতি

আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল

আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল
আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমাবার (৮ জুন) আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি এ তথ‌্য জানিয়েছেন। তিনি জানান, তার বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে বার্ধক্যজনিত নানা সমস‌্যা রয়েছে। তিনি আরও জানান, রবিবার (৭ জুন) সন্ধ্যায় তাকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তার চেয়ে এখনকার অবস্থা কিছুটা ভালো।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ১০৩ বছর বয়সি আল্লামা শফী আট ধরনের রোগে ভুগছেন। তবে তার করোনার তেমন কোনো উপসর্গ নেই। তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

হাটহাজারী মাদ্রাসার এ মহাপরিচালকের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। রবিবার সন্ধ্যার দিকে তার অবস্থার অবনতি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যায়। তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ