রাজনীতি

বাজেট হবে গণমুখী ও কল্যাণকর: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণময় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

বুধবার মাস র‌্যাপিড ট্রানজিট এমআরটি লাইনর ৫-এর নর্দান রুটের চুক্তি সই অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।

বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, সরকার ও দলের অভ্যন্তরে তিনি সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্রচর্চা হয়ে থাকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ