রাজনীতি

করোনা সংকট আড়ালের চেষ্টা করছে সরকার: ফখরুল

করোনা সংকট আড়ালের চেষ্টা করছে সরকার: ফখরুল
করোনা সংকট আড়ালের চেষ্টা করছে সরকার: ফখরুল

করোনা আক্রান্ত রোগী মৃত্যুর সরকারী হিসেবে সঙ্গে কোন মিল নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, করোনা সংকট আড়াল করে নিজেদের ব্যার্থতা ঢাকতে চাইছে সরকার। দল মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করলেই করোনা যুদ্ধে জয়ী হওয়া সহজ হবে। এ সময় করোনা মোকাবেলায় সরকারের প্রতি ৭ টি সুপরিশও তুলে ধরেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১ টায় নিজ বাসা থেকে বিএনপির করোনা সেলের অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সরকারের সীমাহীন ব্যার্থতায় করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। শুরুতেই লকডাউনের পরিবর্তে সাধারন ছুটি ঘোষণা করায় করোনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসা সেবায় বৈষম্যের কারনে গরীব মানুষেরা অসহায় হয়ে পড়েছে। তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অক্রিজেন, আইসিইউ তাদের কাছে এখন সোনার হরিন। এ সময় বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ৫১ লক্ষ ৮১ হাজার ৩শ ৬০ পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে বলেও জানান তিনি।

করোনা মেকাবেলায় সরকারের প্রতি ৭ সুপারিশ তুলে ধরে বলেন, এই মূহর্তে করোনা মোকাবেলায় সরকার সবার আগে মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে এলাকা ভিত্তিক কঠোর লকডাউন দিতে হবে যাতে ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধ হয়। ত্রান মোকাবেলায় সেনাবাহিকে দায়িত্ব দিতে হবে। তথ্য গোপন না করে সঠিক তথ্য সরকারী হিসেবে লিপিবদ্ধ করতে হবে যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। পাশাপাশি রিবোধীমতকে প্রাধান্য দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে করোনা মোকাবেলায় সমন্বিতভাবে মাঠে নামতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ