রাজনীতি

করোনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সরকার

করোনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সরকার
করোনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সরকার

সরকারের একেক ধরনের সিদ্ধান্তের জন্য পুরো পরিস্থিতিকে আরো ভঙ্গুর ও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। রবিবার (১৪ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, করোনা পরিস্থিতি প্রতিদিন ভয়ানক হয়ে উঠছে। ৯৮তম দিনে এসে শনিবার (১৩ জুন) আক্রান্তের সংখ্যা করোনার আতুরঘর চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। মুখে ‘লকডাউন’ কাগজে-কলমে ‘সাধারণ ছুটি’ আবার কখনো কখনো কথিত ‘রেড জোন’ ইয়োলো জোন’ ‘গ্রীন জোন’ এভাবে সরকারের একেকবার একেক ধরনেরর কথা পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

রিজভী বলেন, অপ্রিয় বাস্তবতা হলো, সরকার নিজেও পরিস্থিতি মোকাবেলা করতে পারছেনা। কেউ সুপরামর্শ দিলে বা সহযোগিতা করতে চাইলে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে। ঢাকায় কোনো হাসপাতালেই আইসিইউ বেড খালি নেই, কোনো কোনো বেসরকারি হাসপাতালে করোনার ওয়ার্ড খুললেও আইসিইউ বেড ও চিকিৎসার জন্য গলাকাটা দাম নিচ্ছে।

করোনা পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে প্রথম থেকেই বিএনপির দাবি ছিল, দেশে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তার দলের মন্ত্রী, এমপি, মেয়র, নেতা ও ভিআইপিদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন। তাদের জন্য দ্রুততার সঙ্গে সিএমএইচ, এয়ার এম্বুলেন্স, হেলিকপ্টার, আইসিইউ, ভেন্টিলেটরসহ সব সুবিধা নিশ্চিত করছেন। কিন্তু দেশের সাধারণ মানুষগুলো চিকিৎসা না পেয়ে রাস্তাতেই মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী তাদের কোনো খবর নিচ্ছেন না। প্রধানমন্ত্রীর কাছে শুধুই ‘ভিআইপি লাইভস ম্যাটার’। কিন্তু গরীব মানুষের জীবন উপেক্ষিত। বর্তমানে দেশে চিকিৎসা বৈষম্য ভয়াবহ রুপ ধারণ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ