রাজনীতি

আবারও ফিরে আসবে আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত : কাদের

আবারও ফিরে আসবে আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত : কাদের
আবারও ফিরে আসবে আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইস্পাত কঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত। ফুল-ফল-ফসল আর হাসি আনন্দের বাংলাদেশ। উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।’

তিনি আজ সোমবার (১৫ জুন) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনার প্রাদুর্ভাবকালে ভালো থাকার মূল মন্ত্র হলো সচেতনতা। আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে প্রয়োজন সার্বজনীন ঐক্য ও সম্মিলিত প্রয়াস। আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি। প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করা। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।’

তিনি বলেন, ‘নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ। কেননা করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই মহামারি থেকে রক্ষা পেতে সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। আমরা বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ার শামিল।’

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশ বরেণ্য শিক্ষাবীদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ