রাজনীতি

হিরা মনির নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

হিরা মনির নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
হিরা মনির নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লক্ষীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের ছাত্রী হিরা মণি কে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে তিনি যশোরের ছাত্রনেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি করছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। লক্ষীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শিরোমনি পাশবিক নির্যাতন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। বিরোধী মত, বিরোধীর চিন্তারমানুষকে রাতের অন্ধকারে যেকোনো সময় গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিম কে সকলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির উপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

করোনার মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। করোনার মধ্যেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করেছে। এসময় ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তার তোমরা আন্দোলন গড়ে তুলব।

তিনি বলেন, এই সরকার কয়েকটি দশন চালু করেছে। রাষ্ট্র দর্শন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ চালু করেছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নবউদ্যমে বাকশাল চালু করেছে। এই হচ্ছে সে প্রধানমন্ত্রী ও সরকারের রাষ্ট্রদর্শন। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হীরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে শালীনতা হয়েছে এর কোনো ইয়াত্বা নেই।

তিনি অভিযোগ করেন, সরকার করোনা মোকাবেলায় ব্যাত। ৭১ শতাংশ হাসপাতলে নিরাপত্তাকর্মীকে নিরাপত্তা না দিতে পারায় করোনা চিকিৎসা দেয়া যায়নি। ৮২ পার্সেন্ট স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবেলার কোন যন্ত্রপাতি দিতে পারেন নাই।দক্ষিণেশ্বর মধ্যে বাংলাদেশের সবচাইতে কম করোনা পরীক্ষা করা হয়েছে।দুর্নীতির পরিমন্ডল রচিত হয় যেখানে সেখানে করো না মোকাবেলা করা যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রীর ছেলেরা দুর্নীতির সাথে জড়িত। এ সত্য লেখার কারণে রাতের অন্ধকারের রাহা মাহমুদা পলিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন,ওমর ফারুক কাউসার, মোশাব্বির শাফি, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, নিজাম উদ্দিন রিপন, মাইনউদ্দিন আহমেদ নিলয়,

মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সহ সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সুলতানা জেসমিন জুই, মহানগর উত্তর ছাত্রদল নেতা আপেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোর্শেদ আলম প্রমুখ।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে,২৯ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবুর তত্ত্বাবধানে, খাবার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, এছাড়াও ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল,সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ