রাজনীতি

করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি

করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি
করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করেন আবদুর রহমান বদির প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সাবেক এমপি বদির। পাঁচ-ছয়দিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুন) সাবেক এমপি বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বর্তমানে ঢাকার পথে রয়েছেন। ওনার শারীরিক অবস্থা ভালো এবং সুস্থ আছেন।

হেলাল উদ্দিন বলেন, অসুস্থবোধ করায় বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা দেন তিনি এবং তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার। এর মধ্যে স্বামী সাবেক সাংসদ বদির করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বিএমএ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান। তবে ওনার স্ত্রীর করোনা নেগেটিভ এলেও শরীরে টাইফয়েড ধরা পড়েছে। বর্তমানে কক্সবাজারে নিজ বাসায় আছেন এমপি শাহিন বদি।

কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষার টীমে থাকা সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির বলেন, শুক্রবার নমুনা পরীক্ষায় আবদুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ