রাজনীতি

কানাডা গেলেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কানাডায় গিয়েছেন। শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে তিনি রওনা হন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা হানিফ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তাঁর।

শনিবার বিকালে মাহবুবউল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবউল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। এর মধ্যে এক আত্মীয় অসুস্থ। কিন্তু করোনার জন্য অনেক দিন ধরে সেখানে যেতে পারছিলেন না। তাদের সবার সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।

এদিকে মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি মূলত কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে। এছাড়া দেশের বাইরে যাওয়ার আগে হানিফ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বিষয়টি অবহিত করেছেন বলেও জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ