রাজনীতি

কুয়েতে পাপুলের ব্যাংক একাউন্ট জব্দ

কুয়েতে পাপুলের ব্যাংক একাউন্ট জব্দ
কুয়েতে পাপুলের ব্যাংক একাউন্ট জব্দ

কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব ও অবৈধ মুদ্রা পাচার তদন্তের পরিপ্রক্ষিতে এবার সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত তার ব্যাংক একাউন্ট জব্দ করেছে।

২০ জুন কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে কুয়েত থেকে প্রকাশিত দৈনিক ইংরেজী পত্রিকা আরব টাইমস জানায়, পাপুলের ব্যাংক একাউন্টে ৫ মিলিয়ন কুয়েতি দিনার জব্দ করা হয়েছে। রয়েছে প্রতিষ্ঠানের মূলধন আরও ৩ মিলিয়ন দিনার।

পাপুলের সাথে বিভিন্ন অবৈধ কাজে সাহায্যকারী সন্দেহে কুয়েত জনশক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমদ আল মুসা পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু কুয়েতের মন্ত্রিসভার এক সদস্য আহমেদ আল মুসাকে হুশিয়ারী করেছেন। তাকে পরিস্কার বলে দেয়া হয়েছে, আটক বাংলাদেশি সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জনশক্তি মন্ত্রনালয়ের মহাপরিচালকের পদে থাকতে হবে।

সুত্র জানিয়েছে, শহিদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদে যাদের আরও অনেকের নাম আসছে , তাদের মধ্যে আহমেদ আল মুসার নামটিও আলোচনায় রয়েছে। এটা জানতে পেরে আহমেদ আল মুসা পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্ত কুয়েতের অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল তাকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আহমেদ আল মুসাকে স্বপদে বহাল থাকতে হবে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ