রাজনীতি

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত
বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত

করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে সংগঠনের সব পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠনের কার্যক্রম স্থগিতাদেশ আরও ২০ দিন বাড়িয়েছে বিএনপি। দলের সাংগঠনিক কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ছিল, তা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে দলটি।

বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম বৃহস্পতিবার (আজ) পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে। করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে ২৫ মার্চ থেকে স্থগিত রয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ