রাজনীতি

সাহারা খাতুন আবারো আইসিইউতে

সাহারা খাতুন আবারো আইসিইউতে
সাহারা খাতুন আবারো আইসিইউতে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আবারো ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে ফের তাকে আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান।

তিনি জানান, এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

মজিবর রহমান বলেন, ‘শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেয়া হয়েছে।’

তিনি বলেন, বুধবার তার চিকিৎসা নিয়ে একটি মেডিকেল বোর্ড বসে। পরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেয়া যেতে পারে। সাহারা খাতুনের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবারের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মজিবর রহমান বলেন, বিশ্বেও যে পরিস্থিতি, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়ে নেত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু পরিস্থিতি তো বুঝতেই পারছেন। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ