রাজনীতি

নিবন্ধনের নতুন আইন, বুধবার ইসিতে যাচ্ছে বিএনপি

নিবন্ধনের নতুন আইন, বুধবার ইসিতে যাচ্ছে বিএনপি
নিবন্ধনের নতুন আইন, বুধবার ইসিতে যাচ্ছে বিএনপি

রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া আইন নিয়ে আলোচনা করতে কাল বুধবার (০১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো দল নিবন্ধনের পৃথক আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে এতে কিছু শর্ত সহজ এবং কিছু শর্ত কঠিন করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। নারী নেতৃত্বসহ দল নিবন্ধনের শর্ত শিথিল করার দাবি জানাবে দলটি।

সম্প্রতি দল নিবন্ধনের জন্য আলাদা আইন করতে চলেছে ইসি। একগুচ্ছ শর্ত রাখা হচ্ছে প্রস্তাবিত নতুন আইনে। নির্বাচন কমিশন আইনের খসড়াটি নিবন্ধিত দলগুলোর কাছে মতামত দেওয়ার জন্য পাঠিয়েছে। এছাড়া আগামী ৭ জুলাইয়ের মধ্যে নাগরিক সমাজকে মতামত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।সে কারণে এ আইনটি নিয়ে মতামত দেবে বিএনপি।

আজ মঙ্গলবার বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর বলেন, কাল বুধবার বিকেল ৩টায় ইসির সঙ্গে সাক্ষাৎ করতে দলের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে যাবে। তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন কমিশন দল নিবন্ধনের জন্য বিধানযুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশে। এতে নিবন্ধন পেতে তিনটি প্রধান শর্ত জুড়ে দিয়ে যে কোনো একটি পূরণ করতে বলা হয়। বর্তমান কেএম নূরুল হুদার কমিশন সেই তিনটি শর্তের মধ্যে অন্তত দুটি পূরণ করার জন্য বিধান রেখে নতুন আইন প্রণয়নে হাত দিয়েছে।

এছাড়া ২০২০ সালের মধ্যে বাধ্যতামূলকভাবে সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীপদ পূরণের যে বিধান ছিল, তা তুলে দিয়ে তা নারীপদ পূরণের বিষয়টি দলের মর্জির ওপর ছেড়ে দিচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে- দল তার গণঠতন্ত্রে উল্লেখ করবে, কতদিনের মধ্যে সকল পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীপদ পূরণ করবে এবং প্রতিবছর সেই সিদ্ধান্তের অগ্রগতি সম্পর্কে ইসিকে অবহিত করবে।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। এজন্য প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেওয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ