রাজনীতি

দেশে ভয়াবহ কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে: ফখরুল

দেশে ভয়াবহ কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে: ফখরুল
দেশে ভয়াবহ কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভয়াবহ কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে। জুলুমবাজ বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলমুক্ত করে বাকশালী শাসনকে চিরস্থায়ী করতে চাইছে।

এজন্য করোনাভাইরাসের এই মহাদুর্যোগের মধ্যেও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধী দলের ওপর এই করোনাকালেও ধারাবাহিক নিপীড়ন-নির্যাতনের কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে বৃহস্পতিবার সকালেই পুলিশ তাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করেছে।

বিএনপি মহাসচিব বলেন, সদ্য সেরে ওঠা করোনা আক্রান্ত রোগীকেও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে দ্বিধা করছে না সরকার। আবু হোসেন বাবু সেই হিংস্র বর্বতারই নির্মম শিকার হলেন।

বিধানানুযায়ী তাকে আরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। অথচ সেটি না করে তাকে গ্রেফতার করে পুলিশ। অসুস্থ বাবুকে গ্রেফতার সরকারের অবিরাম দমন নীতিরই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে আবু হোসেন বাবুর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিও জানান। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ