রাজনীতি

উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

৪ মাস পর ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক রবিবার
৪ মাস পর ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক রবিবার

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। রবিবার (৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভার্চূয়াল এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে শায়রুল কবির খান বলেন, করোনা মহামারির পরিস্থিতি এবং দেশের বন্যার প্রাদুর্ভাব মধ্যে নির্বাচন কমিশনের উপ-নির্বাচনের সিদ্ধান্তকে বিএনপির স্থায়ী কমিটি গ্রহণযোগ্য মনে করে নাই। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসির উপনির্বাচন করার সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে বিএনপি তাতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৯ মার্চ যশোর-৬ এবং বগুড়া ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে ভোট গ্রহণের সপ্তাহখানেক আগে তা স্থগিত করা হয়। আসন দুটির মধ্যে বগুড়ার আসন শূন্য হয় ১৮ জানুয়ারি এবং যশোরের আসন শূন্য হয় ২১ জানুয়ারি। ইতোমধ্যে আসন দুটির উপনির্বাচন অনুষ্ঠানের ৯০ দিন পার হয়েছে। সংবিধান প্রদত্ত সিইসির হাতে থাকা পরবর্তী ৯০ দিন পার হবে যথাক্রমে ১৫ ও ১৮ জুলাই। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ