রাজনীতি

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে সাহারা খাতুন

অ্যাডভোকেট সাহারা খাতুন
অ্যাডভোকেট সাহারা খাতুন

চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন থাইল্যান্ডে পৌঁছেছেন। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার কিছু সময় পর ওই হাসপাতালে পৌঁছেছেন তিনি। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যায়। বিকেল ৪টার কিছু পর তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছান।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গেলো ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ