রাজনীতি

করোনা লুকিয়ে বিদেশ যাত্রায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সত্য গোপন করে ‘করোনা নেগেটিভ’ সনদ নিয়ে বিদেশ যাওয়ার তীব্র প্রতিযোগিতায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন। শুধু তাই নয়; করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে এয়ারপোর্টে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়া ৩৯ বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক সপ্তাহ সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে দেশটির সরকার। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দয়া করে কেউ এমন কাজ করবেন না। সংক্রমণ লুকাবেন না। লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থাকুন, চিকিৎসা নিন। আপনার তথ্য গোপনের সঙ্গে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য ও আপনার ভবিষ্যৎও অনিশ্চয়তায় আবর্তিত হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, করোনার নমুনা পরীক্ষা সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রকে ঘিরে এ সংকটে একশ্রেণির অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে। মানুষ ঠকাচ্ছে। সরকার এ সব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, ঈদের সংক্রমণ বিস্তার রোধে আমাদের সবাইকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে। সমাগম এড়িয়ে চলতে হবে নিজের ও পরিবারের স্বার্থে। পশুর হাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, ফেরিঘাট, শপিংমল, কাঁচাবাজারসহ প্রতিটি স্থানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা বলয় তৈরি করতে হবে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ