রাজনীতি

রাজধানীর জলাবদ্ধতা সরকারের উন্নয়নের নমুনা: রিজভী

রাজধানীর জলাবদ্ধতা সরকারের উন্নয়নের নমুনা: রিজভী
রাজধানীর জলাবদ্ধতা সরকারের উন্নয়নের নমুনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুদিনের বৃষ্টিপাতেই রাজধানীর জলাবদ্ধতা সরকারের উন্নয়নের নমুনা। বৃষ্টিতে ঢাকার কোথাও চলাচল করা যায় না। পথ-ঘাট সব ডুবে গেছে। গাড়িতে করে বাসা পর্যন্ত যেতে এক কোমর পানি ডিঙিয়ে যেতে হচ্ছে। গোটা ঢাকা মহানগরীর মানুষজন জলাবদ্ধতার ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে পড়েছে। আর এতদিন উন্নয়নের নানা মডেল, নানা কল্পকাহিনী শুনে শুনে আমরা একেবারে অস্থির হয়ে গেছি।

মঙ্গলবার নয়া পল্টনে স্কাউট ভবনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব বলেন। আলোচনা সভার পর আউয়ালের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, কোথায় সেই উন্নয়ন? উন্নয়ন ফ্লাইওভারের, উন্নয়ন মেগা প্রজেক্টে। কারণ ওখান থেকে যে টাকা পকেটের মধ্যে আসে, লুটপাট করা যায় তা অন্য খাত থেকে সেভাবে আসে না। হাসপাতাল তৈরি করতে এর সরঞ্জামাদি ভেন্টিলেটার, অক্সিজেন সিলিন্ডার সবকিছু মন্ত্রীর লোকেরাই আমদানি করেন, তার ছেলে করে, আওয়ামী লীগের সিন্ডিকেট ছাড়া আর কেউ করতে পারে না।

তিনি বলেন, উপজেলা-জেলা লেভেলের হাসপাতাল যেন নরকের পরিণত হয়েছে। গরীব রোগীরা বারান্দায় দিনের পর দিন পড়ে থাকছেন। ওইসব হাসপাতালের ডাক্তার দুই-তিন দিন পর আসেন। যেসব প্রতিষ্ঠান মানুষকে সেবা দেবে, উপকার করবে সেসব প্রতিষ্ঠানগুলো সরকার ভেঙে তছনছ করে দিয়েছে। আর যতটুকু তারা (সরকার) করেছে সম্পূর্ণ আত্মাসাৎ করার মনমানসিকতা থেকে। দুই-একটা সাহেদকে ধরে দৃষ্টিটাকে অন্য দিকে সরানোর চেষ্টা। বিশাল দুর্নীতির যে স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্য আড়াল করার চেষ্টা করছে। কত যে সাহেদ, কত দে সাবরিনা এই সমাজের মধ্যে আপনাদের (সরকার) দৌরাত্মে, আপনাদের কারণে তৈরি হচ্ছে যা অজানাই থেকে যাচ্ছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে কৃষক দলের মাইনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ