রাজনীতি

অতীতের চেয়ে সড়ক-মহাসড়কের অবস্থা ভালো: কাদের

অতীতের চেয়ে সড়ক-মহাসড়কের অবস্থা ভালো: কাদের
অতীতের চেয়ে সড়ক-মহাসড়কের অবস্থা ভালো: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সড়ক-মহাসড়কের অবস্থা ভালো। তবে অবিরাম বৃষ্টির কারণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে।’

এ জন্য তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ভ্রাম্যমাণ দলের মাধ্যমে সড়ক মেরামতের প্রস্তুতি রাখার নির্দেশনা দেন।

বুধবার (২২ জুলাই) ভিডিও কনফারেন্সে মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক প্রকৌশলীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ঈদযাত্রায় করোনা সংক্রমণের ঝুঁকির পাশাপাশি অবিরাম বর্ষণ ও বন্যাকে আরেকটি নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী ঢাকা মহানগরী হতে বহির্গমন পয়েন্টগুলো এবং টঙ্গী-গাজীপুর, কালিয়াকৈর-চন্দ্রা ও নবীনগর-চন্দ্রা করিডোর যানজটমুক্ত রাখতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসসহ চলমান উন্নয়ন কাজ ঈদের আগের ৭ দিন এবং পরের ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিভিন্ন সড়ক-মহাসড়কে অপেক্ষাকৃত পুরাতন ও ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে বিশেষ নজরদারি জোরদারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বৃষ্টি ও বন্যার পানির প্রবাহ এবং অতিরিক্ত গাড়ির চাপে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে।’

যে সব এলাকায় তৈরি পোশাক শিল্পের কারখানা রয়েছে, সেসব এলাকায় ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় করে আগাম পরিকল্পনা গ্রহণে মন্ত্রী সওজ’কে নির্দেশ দেন।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠানসহ বিভিন্ন সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ