রাজনীতি

বিএনপি রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনা চালকের মতো বেপরোয়া হয়ে রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে। তারা মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট আরএইচডি ভবনে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা ঋণ সহায়তায় চলমান ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

জাইকা প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ। মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ঋণসহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

তিনি বলেন, মেট্রোরেল প্রকল্প রুট ৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ, স্বাস্থ্যবিধি মেনে করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এর আগে ২ টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন জাইকার প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো ও জাইকার প্রধান প্রতিনিধি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ