রাজনীতি

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: রিজভী

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: রিজভী
ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী বলেছেন, এ দেশের মাটি ও মানুষের সাথে বিএনপির সম্পর্ক। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জাতীয়তাবাদীর শক্তি ধ্বংস করতে পারবে না, এই শক্তি আবার জেগে উঠবে। কারণ জাতীয়তাবাদীর দর্শন হচ্ছে- মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের আর্থিক উন্নয়নের পক্ষে।

রোববার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে খিলগাঁওয়ে বালু নদীর মোহনায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করনের পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ কর্মসূচির আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্ম মানুষের উন্নয়নের জন্য, পাশে থাকার জন্য কর্মসূচি পরিচালনা করছে। মানুষের স্বাবলম্বী হওয়ার কর্মসূচিগুলো যেমন পালন করছে তেমনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, অর্থনৈতিক স্বাধীনতার জন্য আন্দোলন করছে। আর আজকে অন্ধকারাচ্ছন্ন সময়ে সরকার মানুষের জীবন নিয়ে খেলা করছে, তাদের হাসপাতালগুলো জাল, ভুয়া সার্টিফিকেট দিচ্ছে। এসব হাসপাতালের স্বীকৃতি দিয়েছে সরকার, সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি বলেন, এখন তারা একজন আরেকজনের উপর দোষারোপ করছে কেউ কাঁধে নিচ্ছেনা। যারা জালিয়াতির মাধ্যমে ভোট করে ক্ষমতায় থাকে তারা জালিয়াতির সার্টিফিকেট দিবে, মানুষের জীবনকে বাঁচানোর জন্য তারা কোনো উদ্যোগ নেবে না এটাই স্বাভাবিক।

রিজভী বলেন, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের পক্ষে না দাঁড়িয়ে আত্মসাতের জন্য সুযোগ গ্রহণ করেছে, নিজেদের পকেট ভারী করেছে। কারণ যারা গত ১২ বছর ধরে ব্যাংকগুলো লুট করেছে, দেশকে লুট করেছে, কানাডায় বেগম পল্লী বানিয়েছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছে, তাদের কাছে জনগণের জন্য কোন কিছু প্রত্যাশা করা যায় না।

এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, জাকির হোসেন খান প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ