রাজনীতি

করোনা নিয়ে লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো শাজাহান খানের মেয়েকে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো শাজাহান খানের মেয়েকে
বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো শাজাহান খানের মেয়েকে

কোভিড-১৯ এর সনদে গরমিল পাওয়ায় ঐশী খান নামের লন্ডনগামী এক যাত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। ঐশী খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে।

ওই যাত্রীর কাছে থাকা সনদে কোভিড-১৯ নেগেটিভ থাকলেও বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এ কারণে রোববার দুপুরে তাকে ফেরত পাঠায় বিমানবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী বিজি-০০১ ফ্লাইটের যাত্রী ছিলেন ঐশী খান।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ওই ফ্লাইটটি দুপুর ১২টায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার সিডিউল ছিল। বিমানের সিডিউল ও নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে এসে লাগেজ বুকিং দিয়ে ইমিগ্রেশন কাউন্টারে যান ঐশী খান। ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করেন। এ সময় তারা তার কোভিড-১৯ নেগেটিভ সনদ পরীক্ষার জন্য বিমানবন্দর স্বাস্থ্য বিভাগে পাঠান।

বিমানবন্দর স্বাস্থ বিভাগের ডা. মো. জহিরুল ইসলাম সমকালকে জানান, ইমিগ্রেশন থেকে পাঠানো লান্ডনগামী যাত্রী ঐশী খানের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছিল। কিন্তু স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে পাওয়া যায় তার করোনা পজিটিভ রিপোর্ট। এ কারণে লন্ডনগামী ফ্লাইটে ওঠার অনুমতি পাননি তিনি।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সমকালকে বলেন, 'দুপুর ১২টায় ১৬১ জন যাত্রী লন্ডনের উদ্দেশে বিমানবন্দর ছেড়ে যায় বিমানের বিজি-০০১ নম্বর ফ্লাইটটি। বিমানের এ ফ্লাইটে মোট যাত্রী ছিল ১৬২ জন। তবে কোভিড-১৯ এর সনদে গরমিল পাওয়ায় এ ফ্লাইটের যাত্রী ঐশী খানকে ফেরত পাঠানো হয়।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ