রাজনীতি

আ’লীগ নেতাদের মতো ‘সেকেন্ড হোম নীতি’ ছিল না জিয়ার: রিজভী

যুগান্তর
যুগান্তর

আওয়ামী লীগ নেতাদের মতো ‘সেকেন্ড হোম নীতি’ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান করেছেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি।

বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মুখপাত্র বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তিনি ক্ষমতায় এসে আওয়ামী লীগের আমলে বন্ধ করে দেয়া পত্রিকাগুলো চালু করে দিয়েছিলেন।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান।

রিজভী আরও বলেন, ‘জিয়াউর রহমানের আরও একটি কাজ ছিল– উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। দু-একটা ফ্লাইওভার করে আওয়ামী লীগের নেতারা পকেট ভারী করে কানাডায় বাড়ি বাড়াবেন, সেকেন্ড হোম করবেন মালয়েশিয়ায়– এটি জিয়াউর রহমানের নীতি ছিল না।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দেশের মানুষ গরু-ছাগল নয়, তারা মানুষ। মানুষ চিন্তা করে, মানুষ স্বাধীনভাবে চিন্তা করে, যা সে সেটা লিখে বা বলতে চায়। কিন্তু শেখ হাসিনা মনে করেন, মানুষ বন্দি থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না।’

‘তিনি দিনের ভোট রাতে করেন। জনপ্রতিনিধি কে হবে সেটি আগেই ঠিক করে রাখেন। নির্বাচনের নামে সেটি ঘোষণা দেয় মাত্র। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না’ যোগ করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এটি বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মতপ্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন– দিনে ও রাতে যে কোনো সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে। আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব আলমগীর হোসেন সামি প্রমুখ। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ