রাজনীতি

নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র ব্যর্থ: ফখরুল

নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র ব্যর্থ: ফখরুল
নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র ব্যর্থ: ফখরুল

নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্তব্যরত পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

পবিত্র ঈদের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশ তল্লাশি চেকপোস্টে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা রাশেদের অকাল মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিত তিনি বলেন, সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্ত বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। মানবাধিকার সংগঠন সমূহের হিসেবে র‌্যাব ও পুলিশের হাতে ইতিমধ্যেই কয়েক হাজার লোকের এ ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক-বিবৃতি ইতিমধ্যেই জনমনে একটি রাষ্ট্রীয়-মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল নির্মম মৃত্যুর ঘটনাও দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।

বিএনপি মহাসচিব এই নির্মম ঘটনার লোকদেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

তিনি বলেন, বিএনপি বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সাথে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ