রাজনীতি

বিএনপি নেতাদের ওপর পৈশাচিক আঘাত করতে তারা নির্ঘুম রাত কাটায়: ফখরুল

বিএনপি নেতাদের ওপর পৈশাচিক আঘাত করতে তারা নির্ঘুম রাত কাটায়: ফখরুল
বিএনপি নেতাদের ওপর পৈশাচিক আঘাত করতে তারা নির্ঘুম রাত কাটায়: ফখরুল

সরকারি দলের নেতাকর্মীরা রক্তাক্ত সহিংসতা ছাড়া স্বস্তি পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দলটির মহাসচিব বলেন, রক্তাক্ত সহিংসতা ছাড়া সরকারি দলের নেতাকর্মীরা স্বস্তি পায় না। বিএনপি নেতাকর্মীদের ওপর পৈশাচিকভাবে আঘাত করার জন্য তারা নির্ঘুম রাত কাটায়। দিনে রাতে বিএনপি নেতাকর্মীদেরকে যেখানেই পায়, সেখানেই আওয়ামী সন্ত্রাসীরা রক্তপিপাসুর ন্যায় আঘাত করতে ছুটে আসে।

ফখরুল বলেন, ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনরোষের ভয়ে সবসময় আতঙ্কিত থাকে বলেই সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে। এই কারণেই লোহাগড়ার বিএনপি নেতা আব্দুল জলিল মোল্লাদের মতো নিবেদিত প্রাণ মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য ধারালো অস্ত্র নিয়ে সরকার দলীয় সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরাচ্ছে। গণতন্ত্রশূন্য করে ক্ষমতাসীন গোষ্ঠী এখন বিরোধীদলশূন্য করার নীতি বাস্তবায়ন করছে চরম উৎসাহসহকারে।

মূলত বর্তমান সরকার করোনা মহামারি, প্রলয়ঙ্কারী বন্যা, ক্ষুধা, বেকারত্ব ইত্যাদির কারণে দেশের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে অন্যদিকে চোখ ফেরাতেই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ