রাজনীতি

মন্ত্রণালয়ের পরিপত্র জারি, আরও ভয়ঙ্কর হবে স্বাস্থ্য খাত

মন্ত্রণালয়ের পরিপত্র জারি, আরও ভয়ঙ্কর হবে স্বাস্থ্য খাত
মন্ত্রণালয়ের পরিপত্র জারি, আরও ভয়ঙ্কর হবে স্বাস্থ্য খাত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় পরিপত্র জারি করে সরকার প্রমাণ করেছে যে দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়, প্রোডাকশন দিতে চায়। তিনি বলেন, স্বাস্থ্য খাতে এক ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে। দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া কোনো হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযান পরিচালনা করতে পারবে না। এর ফলে সামনের দিনগুলো স্বাস্থ্য খাতে আরও ভয়ঙ্কর হবে। মানুষ কোনো সেবাই পাবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুড়িগ্রামের নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা না করলে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ এবং জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার দুর্নীতি প্রকাশ পেত না। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা সরকারি দলের লোকজন। তাদের রক্ষা করার জন্যই এই পরিপত্র জারি করা হয়েছে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ