রাজনীতি

সংবাদ সম্মেলন করবে বিএনপি

পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশ

পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশ
পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশ

পুলিশের হেফাজতে মৃত্যু নিয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে বিএনপি। একইসঙ্গে করোনা মোকাবিলায় সরকারের অবস্থান ও ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও দুটি সংবাদ সম্মেলন করবে দলটি।

রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জানান, শনিবার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকাল ৫টায় অনুষ্ঠিত এ বৈঠকে কয়েকটি বিষয়ে শোক প্রকাশ করা হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়া এবং ৫ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানবাধিকার লঙ্ঘন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পুলিশের গুলিতে যেভাবে হত্যার ঘটনা বেড়েই চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়েও বিস্তারিত সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ দলীয় যেসব নেতাকর্মী মারা গেছেন তাদের স্মরণ করে শোক জানায় বিএনপি। এছাড়া করোনায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতেও শোক প্রকাশ করে দলটি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশগ্রহণ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ