রাজনীতি

৩৫ বস্তা ত্রাণ জব্দ, আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

৩৫ বস্তা ত্রাণ জব্দ, আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
৩৫ বস্তা ত্রাণ জব্দ, আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলায় বন্যার্তদের জন্য ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পাঠানো ৩৫ বস্তা ত্রাণসামগ্রীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমছিমুর এলাকায় চেয়ারম্যানের বাসভবনে অভিযান চালিয়ে ৩৫ বস্তায় থাকা ৫৬০ কেজি ত্রাণ জব্দ করা হয়।

প্রতিটি বস্তায় লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য।’

মিজানুর রহমান মিজু (৫৫) ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং আমছিমুর গ্রামের মৃত আফছার উদ্দিন আহমেদের ছেলে।

র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা বন্যার্তদের জন্য পাঠানো সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে নিজেরাই আত্মসাৎ করছেন—সুনির্দিষ্ট এমন অভিযোগের ভিত্তিতে যাদবপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজুর বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বসতঘরের পূর্ব দিকে একটি টিনের ঘরের মধ্যে ৩৫ বস্তা সরকারি ত্রাণসামগ্রী পাওয়া যায়।

‘একদিকে করোনা, অন্যদিকে বন্যা। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারপ্রধান যখন অসহায় মানুষের জন্য ত্রাণসামগ্রী ব্যবস্থা করছে, সেখানে হাত বাড়িয়ে জনপ্রতিনিধিরা তা আত্মসাৎ করেছেন। প্রধানমন্ত্রী যেখানে বারবার এই ত্রাণসামগ্রী চুরি করা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করছেন, সেখানেও থেমে নেই অসাধু জনপ্রতিনিধিদের তৎপরতা। যারা সরকারি ত্রাণসামগ্রী চুরি করবে, তাদের এভাবে আইনের আওতায় আনা হবে।’ যোগ করেন অভিযানের নেতৃত্বে থাকা জমির উদ্দিন।

এ ব্যাপারে আটক ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর ২ ধারায় ধামরাই থানায় মামলা করেছে র‌্যাব। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ