রাজনীতি

ষড়যন্ত্রকারী কুশীলবরা দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায়: কাদের

ষড়যন্ত্রকারী কুশীলবরা দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায়: কাদের
ষড়যন্ত্রকারী কুশীলবরা দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায়: কাদের

ধারাবাহিক ষড়যন্ত্রের কুশীলবরা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বিকেলে দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও সক্রিয়, শেখ হাসিনা যতক্ষণ আছে দেশের সমৃদ্ধ আগামী বিনির্মানের অগ্রযাত্রা এগিয়ে যাবেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। এসময় কাদের বলেন, যারা কথায় কথায় গুম-খুনের কথা বলেন, মানবাধিকারের বুলি আওড়ায় তারাই অপারেশন ক্লিন হার্টের নামে ২০০২ সাল থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ৯৭ জনকে হত্যা করেছিলো।

যারা বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলো তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খুনিদের সাথে সখ্যতা, খুনের অনুমোদন দেওয়া আর হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতিই বিএনপির ঐতিহ্য। তারা দুর্নীতি নিয়ে কথা বলে, অথচ বিএনপি আর দুর্নীতি শব্দ ২টি এখন অনেকটাই সমার্থক।

বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তস্রোতে এদেশের প্রতি ইঞ্চি ভূমি পবিত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতি ইঞ্চি ভূমি এখন উন্নয়নের ফসলে ভরে তুলেছেন উন্নয়নের কান্ডারী শেখ হাসিনা। তিনি বলেন, একটি দল দুর্যোগকালে মানুষের পাশে না দাঁড়িয়ে দলগতভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, রাজধানীতে বসে গণমাধ্যমে মিথ্যাচার আর নেতিবাচকতার বিষবাস্প ও গুজব ছড়ানোই এখন বিএনপির রাজনীতির মূল হাতিয়ার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইও ইমদাদুল হক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ