দুর্নীতির সমার্থক শব্দ হচ্ছে আওয়ামী লীগ- এ মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ।
সকালে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ মানেই সাহেদ কেলেঙ্কারি, মিথ্যা করোনা সার্টিফিকেট। পুরো স্বাস্থ্যখাত আওয়ামী প্রতারকে ভরে গেছে।
রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারনের ৭৫তম জন্মদিনে রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন নেতারা। / যমুনা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: