নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার হাজিরা আগামী ৬ অক্টোবর ধার্য করেছে আদালত। ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় এ মামলাগুলো দায়ের করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।
খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুস সালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: