রাজনীতি

পাঁচ আসনে উপনির্বাচন

আজ থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আজ থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
আজ থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আসনগুলো হলো- জাতীয় সংসদের ৫১ নওগাঁ-৬, ৬২ সিরাজগঞ্জ-০১, ৭১ পাবনা-০৪, ১৭৮ ঢাকা-০৫ ও ১৯১ ঢাকা-১৮।

আজ সোমবার থেকে আগামী ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ