রাজনীতি

জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র : ওবায়দুল কাদের

জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র : ওবায়দুল কাদের
জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারেন না। জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

এ সময় কাদের বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্য পুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছে জিয়াউর রহমান।

তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে। অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, জিয়াউর রহমানকে নাকি ছোট করা হচ্ছে। এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুনীদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন। ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘণিভূত এ দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ