রাজনীতি

খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল

খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল
খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পাঁচ বছর আগে বিএনপি জোটের হরতালের সময় নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ওই মামলাগুলো দায়ের হয়।

পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, চার মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ওই মামলাগুলোর কার্যক্রম স্থগিতই থাকবে।

নাশকতার অভিযোগে ২০১৫ সালের ৩ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানায় তিনটি এবং ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়। দারুস সালাম থানার তিন মামলার মধ্যে ২০১৬ সালের ১০ আগস্ট দুটিতে ও অপরটিতে ওই বছরের ৭ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেয় বিচারিক আদালত। আর যাত্রাবাড়ী থানার মামলায় ২০১৬ সালের ২৫ মে অভিযোগ আমলে নেয়া হয়। আমলে নেয়ার আদেশ চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া। এসব আবেদনের শুনানি নিয়ে ২০১৭ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ