রাজনীতি

মির্জা ফখরুলসহ বিএনপির ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ আপিলে বহাল

মির্জা ফখরুলসহ বিএনপির ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ আপিলে বহাল
মির্জা ফখরুলসহ বিএনপির ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ আপিলে বহাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার সব কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে, মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির অন্যান্য নেতারা হলেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকু। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ