৫ টি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সভা ডেকেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। আগামী রবিবার বিকেল সাড়ে চারটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সংসদীয় বোর্ডের সদস্যরা অংশ নেবেন। ঢাকা-৫, পাবনা-৪, নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। এরই মধ্যে প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন।
প্রসঙ্গত; আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, শামসুর রহমান ডিলুর মৃত্যুতে পাবনা-৪, মোঃ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু সিরাজগঞ্জ-১ এবং প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়েছে।