রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে বিএনপি

কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে বিএনপি
কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে বিএনপি

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবে বিএনপি। রাজনৈতিক পরিস্থিতি, করোনা, দুনীতি, গুম-খুনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আগামী মাসের শুরুতে বৈঠকটি আয়োজনের প্রস্তুতি চলছে। বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে একটি সূত্র জানিয়েছে।

তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটি ও কূটনৈতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের প্রায়ই দেখা-সাক্ষাৎ হয়। এটা তারই অংশ।সূত্র জানায়, বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি,গুম-খুনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ