রাজনীতি

যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের
যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্দুকের নল,জনগণ নয়,তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না।

তিনি বৃহস্পতিবার সকালে সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

'জনস্বার্থ সরকারের লক্ষ্য নয়'- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগনের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল, মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভুলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।

তিনি বলেন, বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল,তার ক্যারিশমায় একুশ আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করেছিল।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকলে দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রভাব ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ