রাজনীতি

মনোনয়ন নিয়ে বিএনপি অফিসে দুই পক্ষের সংঘর্ষ

মনোনয়ন নিয়ে বিএনপি অফিসে দুই পক্ষের সংঘর্ষ
মনোনয়ন নিয়ে বিএনপি অফিসে দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মনোনয়ন নিতে আসা দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের পর থেকে নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়। এ সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় সংসদে ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ঘিরে শনিবার সকাল থেকেই শোডাউন চলছিলো বিএনপি গুলশান কার্যালয়ে। আজ এই মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে গুলশান কার্যালয়ে। দলের স্থায়ী কমিটির সদস্যরা পার্লামেন্টারি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন। চার আসনের বিপরীতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২৯ জন।

জানা গেছে, ঢাকা-৫ ও ঢাকা-১৮ এই দুই আসনে মোট ১৫ জন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। প্রথম দিন বৃহস্পতিবার ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন ও চার জন জমা দেন। শুক্রবার দ্বিতীয় দিন আরো ৬ জন নতুন করে ফরম ক্রয় করেন। প্রত্যেকটি ফরম ১০ হাজার টাকায় ক্রয় করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ১৭ সেপ্টেম্বর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি। / ইন্ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ