রাজনীতি

চলমান রাজনীতির দুটি ধারা, জনগণ ও বন্দুকের নল: ওবায়দুল কাদের

চলমান রাজনীতির দুটি ধারা, জনগণ ও বন্দুকের নল: ওবায়দুল কাদের
চলমান রাজনীতির দুটি ধারা, জনগণ ও বন্দুকের নল: ওবায়দুল কাদের

‘দেশে দুই ধরনের রাজনীতি চলছে’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি ঠিকই বলেছেন! চলমান রাজনীতির দুটি ধারা। একটি ’৭১-এর চেতনার রাজনীতি, অপরটি ’৪৭-এর চেতনা। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা। অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেয়ার অপচেষ্টা। একটি ধারা উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে। অপরটি মিথ্যাচার আর নেতিবাচকতার বৃত্তে আবর্তিত। একটির উৎস জনগণ এবং জন আস্থা। অপরটির উৎস বন্দুকের নল।

মঙ্গলবার দুপুরে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইন আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের আলোচনায় অংশ নেন। তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করা হয়েছে। এ অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়। অ্যাপটির মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের শুরুতে টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র মাধ্যমে রোগীরা চিকিৎকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক প্রকৗশলী ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ