রাজনীতি

বিএনপি সব সময় অসহায় ও গরিব মানুষের পাশে থাকে: রিজভী

বিএনপি সব সময় অসহায় ও গরিব মানুষের পাশে থাকে: রিজভী
বিএনপি সব সময় অসহায় ও গরিব মানুষের পাশে থাকে: রিজভী

বিএনপি সব সময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থাকে। তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলীকে বুধবার (২৩ সেপ্টেম্বর) এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজস্ব অর্থ দিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছেন।

রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বর্তমান সরকার দেশজুড়ে বিচারবর্হিভূত হত্যার যে হিড়িক চালাচ্ছে মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদও এমন একটি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার। হাজার হাজার নেতাকর্মীকে তেমনিভাবে গুম করা হয়েছে, ধরে নিয়ে হত্যা করা হয়েছে, লাখ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে করা হয়েছে গায়েবি মামলা। যতই নিপীড়ন চালানো হোক, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা চালানো হোক, এ সরকারের শেষ রক্ষা হবে না। এর হিসাব একদিন জনগণকে দিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ