রাজনীতি

ধর্ষণ মামলা

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুনকে অব্যাহতি

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুনকে অব্যাহতি
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুনকে অব্যাহতি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আশায় তাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।

পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ এনে লালবাগ ও কোতোয়ালি থানায় দুটি অভিযোগ দায়ের করে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র অধিকার পরিষদ ছাত্র তথা গণমানুষের ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। তাই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিরুপনে এবং সুষ্ঠু ন্যায়বিচারের স্বার্থে তিনি সদস্যের কমিটি গঠন করা হল। তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছে, পরিষদের ঢাবি সভাপতি বিন ইয়ামিন ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারেক রহমান ও রাফিয়া সুলতানা।

এতে আরো বলা হয়, তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিকট প্রেরণ করতে হবে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ