বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের আয়োজন এক আলোচনা সভা বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির সভাপতিত্বে এতে আলোচক হিসেবে যুক্ত থাকবেন কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ (fb.com/awamileague.1949) ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd)।
একই সঙ্গে অনুষ্ঠানটি দেখা যাবে বিজয় টিভি, সময় টিভি, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, জাগো নিউজ২৪, বাংলাদেশ জার্নাল ও ঢাকা টাইমস এর ফেসবুক পাতায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: