ধর্ষণসহ অপরাধ সংঘটনের দায় এড়াতে পারে না সরকার। তাই বলে প্রশ্রয় দিচ্ছে, তাও না। প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৫ অক্টোবর), সচিবালয়ে এ কথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার তৎপর তবু অপরাধ ঘটেই চলেছে। দলমত নির্বিশেষে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়তে হবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। অপরাধী ও মদদদাতা, সবাইকে আইনের আওতার আনতে হবে, তারা যারাই হোক। সেটা আওয়ামী লীগের হলেও আইনের আওতায় আনা হবে। অপরাধ দমন ও প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: