রাজনীতি

শপথ নিলেন পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস

শপথ নিলেন পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস
শপথ নিলেন পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. নুরুজ্জামান বিশ্বাস। বুধবার দুপুরে সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নুরুজ্জামান বিশ্বাস উপনির্বাচনে পাবনা-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে মো. নুরুজ্জামান বিশ্বাস সংসদীয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয় লাভ করেন। নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ