রাজনীতি

সারাদেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই

সারাদেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই
সারাদেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনার তীব্র সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন, মাসখানেক ধরে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ কিছু করেনি। কারণ, সারা দেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ভোটচুরির সরকার প্রশাসনকে ব্যবহার করেছে। তাই মানুষ আওয়ামী লীগকে ভয় পায় না। ভয় পায় পুলিশকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ কর্মর্সূচি থেকে সরকার পতনের ডাক দেন তিনি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরীসহ কর্মসূচিতে বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জাতি মহাসঙ্কটের মধ্যে আছে। এ সংকট মানুষের অস্তিত্বের সংকট। তবে এ কর্মর্সূচি আাশার আলো সঞ্চার করেছে। এটি সারা দেশে ছড়িয়ে পড়বে। এ দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। কখনো একনায়ক, স্বৈরাচার ও ফ্যাসিবাদকে মেনে নেয়নি।

বাংলাদেশে নারী নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিবের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ইজ্জত মাটির সঙ্গে মিশে গেছে। বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই। সরকারের বিরুদ্ধে একটা কিছু বললেই জেলে দেয়া হয়। কর্মসূচি থেকে নারী, তরুণসহ সকলে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির মহাসচিব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ করোনার ভ্যাকসিন চায় না। মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়। মানুষ এখন মানসম্মান নিয়ে মরতে চায়। শেখ হাসিনাকে বিদায় দেয়াসেই ভ্যাকসিন। তিনি বলেন, আমরা নেত্রী খালেদা জিয়াকে মুক্ত পারিনি তবে দেশের ১৬ কোটি মানুষকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করে নেত্রীকে উপহার দেব।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রশাসন দিয়ে জনগণের ভোটের অধিকার ডাকাতি করেছে। আওয়ামী লীগ এখন ডাকাত, লুটেরা, ধর্ষকের দলে পরিণত হয়েছে। সরকার ধর্ষকদের রক্ষার চেষ্টা করছে দাবি করে মান্না বলেন, এ আন্দোলন চালিয়ে যেতে হবে। থামা যাবে না। সরকারের পদত্যাগ চাই। তারা চোরের সর্দার, লুটপাটকারীদের আশ্রয়দাতা। এ সরকারের কাছে জনগণের জান মাল সম্পদ কিছুই নিরাপদ নয়। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ